শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

ক্যাম্প ছেড়ে বাইরে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৫:১৭:২৪

77
  • ক্যাম্প ছেড়ে বাইরে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে পাঁচটি রোহিঙ্গা পরিবারের মোট ১৮ জনের ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় র‌্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের একটি অংশ খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধে জড়িত রয়েছে। তারা ক্যাম্পের বাইরে অবস্থান নিয়ে স্থানীয় অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। যার ফলে কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আটক ১৮ রোহিঙ্গাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে র‍্যাব। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস রোধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি যারা রোহিঙ্গাদের অবৈধভাবে বাসা ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন