শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৫:২৩:১৬

380
  • দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্ভাবিত জৈব বালাইনাশক পণ্য ‘বায়োলিড’ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এম.পি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে. এম. মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরএসএম শাহিন আক্তার, প্রতিষ্ঠানটির স্থানীয় পরিবেশক মোনিরুল ইসলাম প্রমুখ।

ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মো. শাহ আলমের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক এবং অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কে. এম. মনোয়ার হোসেন বলেন, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ডলোচুন অম্লতা দূর করলেও তা একা যথেষ্ট নয়। এখন সময় এসেছে জমির উপকারী অণুজীব রক্ষায় জৈব প্রযুক্তি ব্যবহারের। বায়োলিড এমন একটি জৈব বালাইনাশক, যা মাটির জীববৈচিত্র্য রক্ষা করে এবং ফসলকে রোগমুক্ত রাখে।  রাসায়নিকের পরিবর্তে বায়োলিড ব্যবহার করলে বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত ও অধিক ফলনশীল ধান উৎপাদন সম্ভব

তিনি আরও বলেন, বায়োলিড শুধু মাটির উর্বরতা বাড়ায় না, এটি জমি শোধন করে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচও কমায়। বীজ শোধনের ক্ষেত্রেও এই পণ্যটি অত্যন্ত কার্যকর। কৃষকরা এটি নিয়মিত ব্যবহার করলে ফসলের গুণগত মান উন্নত হবে এবং রোগবালাই অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে।

কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে তিনজন কৃষককে স্প্রে মেশিন, তিনজনকে মোবাইল ফোন এবং আরও তিনজনকে সিরামিক মগ উপহার হিসেবে প্রদান করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন