শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

শাহ্ সুলতান কলেজে শিবিরের সীরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

বগুড়া প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৫:৩৮:৫০

144
  • শাহ্ সুলতান কলেজে শিবিরের সীরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

বগুড়া: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে জানার এবং অনুসরণের আহ্বান জানাতে ‘সীরাত অলিম্পিয়াড ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আসাদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ সেক্রেটারি মুয়াজ আহাম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সম্মানিত এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানি।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে নবীজির জীবন ও আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। সীরাত অধ্যয়ন শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটি মানবিক চরিত্র গঠনের অন্যতম উপায়। তারা আরও বলেন, নৈতিক ও চারিত্রিক গুণাবলির বিকাশের মাধ্যমেই একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠান শেষে সীরাত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন