শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

দেশ

এনসিপির মনোনয়ন প্রত্যাশী আরিফ মুনের শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৬:৩২:৫৪

175
  • এনসিপির মনোনয়ন প্রত্যাশী আরিফ মুনের শোভাযাত্রা

দিনাজপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপ-কমিটির সদস্য আরিফ মুনের মনোনয়ন প্রত্যাশা করে দিনাজপুর সদর আসনের সর্বস্তরের মানুষের ব্যানারে শোভাযাত্রা করেন।

১০ নভেম্বর সোমবার বেলা ১২টায় দিনাজপুর জুলাই চত্বর থেকে মটরসাইকেল, পিকআপ যোগে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার পুর্বে মনোনয়ন প্রত্যাশী আরিফ মুন বলেন, দিনাজপুর সদর ৩ আসন এটি একটি অবহেলিত আসন। আমরা বাংলাদেশ থেকে পিছিয়ে আছি। আমাকে নির্বাচিত হতে হবে এমনতো নয়। আমরা চাই এমন এক নেতৃত্ব যে মানুষের দুয়ারে গিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারবে। এ আশা নিয়েই সামনের দিনে প্রতিনিধিত্ব করতে চাই।

দিনাজপুর সদর আসন থেকে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, এনসিপি সেই আসন থেকে কোনো প্রার্থী দিবে না, তবে আপনি কেন মনোনয়ন প্রত্যাশা করেন, এমন প্রশ্নের জবাবে আরিফ মুন বলেন, আসলেই বেগম খালেদা জিয়া সদর আসনে দাঁড়াচ্ছেন, এর গ্যারান্টি তো আমরা এখনো পাইনি। কারণ বিএনপি সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে। আমরা দেখছি বিএনপির প্রার্থীর পরিবর্তন ঘটছে। সেই কারণে আমরা ৩০০ আসনেই প্রস্তুতি নিচ্ছি।

শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন জাতীয় যুব শক্তি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইসহাক আলী, মুখ্য সংগঠক এস এ সাগর, যুগ্ম সদস্য সচিব রাসেল আহমেদসহ আব্দুস সোবহান, তোফাজ্জল, মিজানুর রহমান, আছিয়া বেগম, নাসরিন বেগম।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers