বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

গুইমারায় সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৬:৪৩:৩০

181
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: গুইমারা উপজেলায় একটি রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

গুইমারা থানার এসআই (নিরস্ত্র) শিবব্রত দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আব্দুল কাদেরকে গুইমারা থানার মামলা নং-০১, তারিখ: ০৩/১০/২০২৪ খ্রি: এর এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি পেনাল কোড-এর ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪ ধারাসহ ৩/৪ The Explsive Substance Act 1903 ১৯০৩ ধারায় রুজু করা হয়েছিল।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers