বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

পোরশায় নীতপুর সীমান্তে দুই ভারতীয় মহিষ আটক

নওগাঁ প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৭:০৭:১৮

133
  • পোরশায় নীতপুর সীমান্তে দুই ভারতীয় মহিষ আটক

নওগাঁ: নওগাঁর পোরশায় ১৬ বিজিবি নিতপুর বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন দুটি  মহিষ আটক করেছে। ৯ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টায় আরআইবি/এস আইপি এবং সিভিল সোর্স’র তথ্যের ভিত্তিতে নওগাঁ  ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১/৫ হতে আনুমানিক ০২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে স্থান হববুর আমবাগানের ভিতরে মহিষ দুটি বিচরণ করতে দেখা যায়। খবর পেয়ে বিশেষ টহল কমান্ডার জেসিও-১০৭৯৯ নায়েব সুবেদার মোহাম্মদ আলী খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ টহল দল এই অভিযান  পরিচালনা করে মালিক বিহীন ০২টি ভারতীয় মহিষ আটক করেন বলে জানান সুবেদার আব্দুল আওয়াল।

তিনি আরও জানান, মহিষ দুটির বর্তমান বাজার মূল্য চারলক্ষ টাকা মাত্র। মহিষ দুটো কাস্টমে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers