সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

দেশ

শ্রীপুরে নিখোঁজ শিশুর মরদেহ বিল থেকে উদ্ধার!

শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৭:৪১:২৫

187
  • শ্রীপুরে নিখোঁজ শিশুর মরদেহ বিল থেকে উদ্ধার!

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (০৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের আল আমিন খানের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলনার সাইকেল নিয়ে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা হাছেন আলী খান।

সোমবার দুপুরে স্থানীয়রা বিলের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers