শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

আমতলীতে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতিতে

আমতলী (বরগুনা) প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৮:৫১:৩১

86
  • আমতলীতে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতিতে

বরগুনা: দ্বিতীয় দিন সোমবারও আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বিপাকে পরছে বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থীরা। তারা বিদ্যালয় এসে ফিরে যাচ্ছে। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণি কক্ষে ফিরিয়ে নেয়ার দাবী অভিভাবক ও শিক্ষার্থীদের।

জানাগেছে, দশম গ্রেডসহ তিনদফা দাবীতে গত শনিবার থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।  ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ নির্যাতন চালায়। এতে ফুসে উঠে শিক্ষক সমাজ। তিনদফা দাবি বাস্তবায়ন ও পুলিশের শাস্তি দাবিতে ওই দিনই কর্মবিরতির ঘোষণা দেয় শিক্ষক নেতারা। গত রোববার থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। দ্বিতীয় দিন সোমবারও কোন বিদ্যালয়ে পাঠদান হয়নি। শিক্ষকরা বিদ্যালয় এসে কর্মবিরতি পালন করছেন। এতে বিপাকে পরেছে উপজেলার ১৫২ টি বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থী। তারা বিদ্যালয় এসে ফিরে যাচ্ছে। আবার কেউ বিদ্যালয়ে দুষ্টমি করছে। ফলে অভিভাবকরা সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিতায় পরেছেন।

চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভির, জিনিয়া ও আব্দুল্লাহ জানান, বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাই তারা ক্লাস নিচ্ছেন না। ক্লাস না নেয়ায় আমরা বাড়ি ফিরে যাচ্ছি।

অভিভাবক নুর জামাল ও মিরাজ বলেন, বছরের শেষ মুহুর্তে ক্লাস না হওয়ায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এতে সন্তানদের লেখাপড়া নিয়ে আমরা দুশ্চিতায় আছি। দ্রুত সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়া দাবি জানান তারা। 

চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, চাকরির বয়স ২৫ বছর। এখনও সহকারী শিক্ষক পদে ১৩তম গ্রেডে কর্মরত আছি। উচ্চতর গ্রেড ও পদোন্নতি বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সরকার দাবি মেনে নিলেই আমরা শ্রেণি কার্যক্রম ফিরে যাব।

আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি একেএম জিল্লুর রহমান বলেন, শিক্ষকরাতো শ্রেণি কার্যক্রমে ফিরে যেতে যায় কিন্তু সরকারতো দাবি মানছেন না। সরকার দাবি মেনে প্রজ্ঞাপন দিলেই শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে ফিরে যাবেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন