শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

মতলব উত্তরে কৃষি-খামারিদের গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ২০:২২:১৬

110
  • মতলব উত্তরে কৃষি-খামারিদের গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঠেটালীয়া পেট্রোল পাম্প সংলগ্ন নদীর তীরে কৃষি ও খামারিদের জন্য নতুন এক গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার  (৯ নভেম্বর) রাত ১০টায় এ হাটের উদ্বোধন ঘোষণা করেন আল-হাসানী ওয়াল-হোসাইনী মাইজভান্ডারী (মা.জি.আ.) সৈয়দ সাইফুদ্দীন আহমদ। পরদিন সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গরু-ছাগলের ক্রয়-বিক্রয় কার্যক্রম শুরু হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাইজভান্ডারী মাওলানা রুহুল আমিন।

সোমবার হাটের প্রথম দিন থেকেই স্থানীয় কৃষি খামারি, গৃহস্থ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মতলব উত্তর ছাড়াও মতলব দক্ষিণ ও শরীয়তপুর জেলার সখীপুর হাট থেকে ট্রলারে করে অনেক গরু আনা হয়। উদ্বোধনী দিনে মোট ২৯টি গরু বিক্রি হয় বলে জানা গেছে।

হাট পরিচালনা কমিটির উদ্যোক্তা ও পরিচালক, হযরত শাহ সলেমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক লেয়াকত আলী প্রধান জানান, এই হাটটি মূলত স্থানীয় কৃষক ও খামারিদের সুবিধার কথা চিন্তা করে চালু করা হয়েছে। যাতে তারা সহজে তাদের গবাদি পশু বিক্রি করতে পারেন এবং ক্রেতারাও ন্যায্য দামে পশু ক্রয় করতে পারেন। হাটটি এখন থেকে প্রতি সোমবার বসবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

মিলাদ ও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জসিম উদ্দিন, মো. ছাত্তার প্রধান, সাবেক মেম্বার ইদ্রিস আলী, মহসিন সরকার, আইয়ুব আলী দেওয়ান, কবির হোসেন মজুমদার, শাহাদাত হোসেন প্রধান, শাহ গিয়াস, মোজাম্মেল হক প্রধান, আমির খসরু, মনির হোসেন, মো. ফটিক, নুরু দেওয়ান, সিরাজ মোল্লা, মোহাম্মদ আলী বেপারী, হিমেল বেপারী, গোলাম রাব্বানী জিসান, জুম্মন তারেক, ওবায়েদ উল্লাহ, নিজাম উদ্দিন সরকার, শহীদ উল্লাহ, আবুল বাসার, মানিক বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, খামারি ও সাংবাদিকবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, এ হাটটি ক্রমান্বয়ে মতলব উত্তরের অন্যতম বৃহৎ গবাদিপশুর বাজারে পরিণত হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন