শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজজি ডেস্ক ১১ নভেম্বর, ২০২৫, ০০:৪২:৫৬

130
  • ছবি: এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। আরও ফোর্স বৃদ্ধি করা হয়।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা দুইজনকে আটক করেন। এরপর পুলিশ এসে তাদেরকে নিজেদের হেফাজতে নেয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন