শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা

সাতক্ষীরা প্রতিনিধি: ১১ নভেম্বর, ২০২৫, ১৯:৪১:২১

118
  • ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা ও নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান। সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, উদ্ভাবনমূলক ভালো কাজগুলো জেলার অন্যান্য বিদ্যালয়ে চালু করার উদ্যোগ নেয়া হবে। সভায় ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন