শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

কক্সবাজারে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি ১১ নভেম্বর, ২০২৫, ২০:০১:৫৫

136
  • কক্সবাজারে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

কক্সবাজার: কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূলে বসত ঘর থেকে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ নভেম্বর)  ভোররাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তাককূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক মো. ফরিদুল আলম (৪৯) একই এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে। আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের বড় একটি চালান মজুদের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

“পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ৪ টি কার্টন থেকে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।”

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান, সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন