শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সিংড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৫ নভেম্বর, ২০২৫, ১৫:৪৯:০১

148
  • ছবি : নিউজজি

নাটোর: সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে চাঁদপুর মহল্লায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান। 

৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রুস্তম আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, জেলা জামায়াতের সূরা সদস্য মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী প্রভাষক সাদরুল উলা, নায়েবে আমীর মাওলানা আলী আকবর, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers