শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে ২ শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি ১৫ নভেম্বর, ২০২৫, ১৬:১৫:৪৮

95
  • কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে ২ শিশু নিহত

কক্সবাজার: কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু নিহত হয়েছে। নিহতরা হলেন- ৬ বছরের মো. আবদুল্লাহ ও ৮ বছরের জোসনা বেগম। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরাপাড়া এলাকার মো. ইলিয়াছের ছেলে ও জোসনা বেগম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে। নিহত আবদুল্লাহ এবং জোসনা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।  

স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে বাড়ির উঠানে খেলা করছিল আবদুল্লাহ এবং জোসনা বেগম। খেলার ফাঁকে বাড়ির লোকজনের অগোচরে তারা ২ জনই পুকুরে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। তবে ধারণা করা হচ্ছে তারা একজন অন্য জনকে বাঁচানোর চেষ্টা করে পুকুরের পানিতে ডুবে গেছে। এ কারণে ২ জনের মৃত্যু হয়েছে। 

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আইনগত সহায়তা দেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন