শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু মুত্যু

নেত্রকোনা প্রতিনিধি ১৫ নভেম্বর, ২০২৫, ১৭:০০:৪৭

99
  • কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু মুত্যু

নেত্রকোনা: কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু মুত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

মুতরা হরেন, উপজেলার কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ৭ বছরের ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ এবং একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ৭ বছরের মেয়ে তাসফিয়া আক্তার।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় কালিয়ান গ্রামের বাসিন্দা গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ। মারা যাওয়া শিশু শাহাদাতের বাবা ফেরদৌস মিয়া প্রয়াত বিএনপি নেতা মোহাম্মদ তমজিদের ভাই। তার মৃত্যুতে শোকে ভারাক্রান্ত পরিবারটি।

এই অবস্থার মধ্যে শনিবার দুপুরে ৩ শিশু বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে পরে ডুবে যায়। সাথে থাকা আরেক শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত ঘোষণা করে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন