শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর, ২০২৫, ১৭:১৩:১৫

92
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন, নাঈম, আনোয়ার, মাসুদ মোল্লা, রাসেল, রবিউল, সাগর, ইমন, লালচান বাদশা, আরাফাত হোসেন তুহিন, জোবায়ের, আনোয়ারুল ইসলাম, একেএম সাঈদ, রবিন, ইমরান ও হাসান।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্র আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন