শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

`ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী’

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ১৬ নভেম্বর, ২০২৫, ১৮:৪৯:৫২

189
  • `ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী’

মাগুরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করবেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে। মাগুরার মহম্মদপুরে নির্বাচনী নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান।

তিনি আরও বলেন, ‘ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী। মাগুরা -২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আসনে অ্যাড. নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে।’

রোববার (১৬ নভেম্বর) সকালে শহিদ আহাদ মিনি স্টেডিয়ামে ‘সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনি অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. অ্যাড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘আমার মহম্মদপুর, চার ইউনিয়ন, শালিখার সমস্ত মানুষেরা মিলেমিশে বসবাস থাকতে চাই। মাগুরা-২ এ কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আতঙ্কে থাকবে না। আমি নির্বাচনে জয়ী হয়ে সরকারের অংশীদার হলে মহম্মদপুর মধুমতি নদীর উপর বাবুখালী পাল্লার মাঝামাঝি আরেকটা ব্রিজ নির্মাণ করতে চাই। শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব’।

মঞ্চে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. খাঁন রোকন উজ্জামান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন