সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে’

নিউজজি প্রতিবেদক ১৬ নভেম্বর, ২০২৫, ২০:১৭:৪৫

162
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এগুলো পাত্তা দেবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আজ (১৬ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক নির্বাচনি গণ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারা এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য।

তিনি বলেন, জনগণ প্রত্যাশা করছে নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করার। আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে জনগণের সরকার, যিনি এমপি নির্বাচিত হবেন তিনি হবেন জনগণের এমপি।

বিএনপির এই নেতা বলেন, পিআরে গেলে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের এমপি হবেন না। পিআরের মতো নানা উসিলা ধরে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

খন্দকার মোশাররফ বলেন, ইতোমধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা করেন। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers