রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কম্পিউটার ও নগদ অর্থ সহায়তা পেলেন নাইছ

ধুনট (বগুড়া) প্রতিনিধি ১৬ নভেম্বর, ২০২৫, ২০:৪৮:২৩

198
  • কম্পিউটার ও নগদ অর্থ সহায়তা পেলেন নাইছ

বগুড়া: জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছেন নাইস। দুই পা অকর্মণ্য, দুই হাতেও শক্তি কম—তবুও উচ্চশিক্ষার স্বপ্ন চোখে নিয়ে প্রতিদিন বাবার কাঁধে ভর করেই পৌঁছান পরীক্ষাকেন্দ্রে বা ক্লাসে। মেধা ও অদম্য ইচ্ছাশক্তি তাঁকে ইতোমধ্যে পরিচিত করেছে সাহসী এক তরুণী হিসেবে।

সম্প্রতি তাঁর সংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ঢাকার সিনিয়র সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. জাহিদ হাসান–এর। তিনি বর্তমানে ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে দায়িত্ব পালন করছেন।

নাইছের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও বিশেষ করে একটি কম্পিউটারের অভাবের কথা জানতে পেরে আজ (১৬ নভেম্বর ২০২৫) তিনি সহ তার সঙ্গে আরও অনেকে মিলে যৌথ উদ্যোগে নাইছকে একটি সম্পূর্ণ নতুন কম্পিউটার উপহার দেন। উপহার গ্রহণের সময় আবেগে ভেঙে পড়েন নাইছের বাবা-মা। তাঁরা জানান, উচ্চশিক্ষার পথে কম্পিউটারটি হবে তাঁদের মেয়ের জন্য সবচেয়ে বড় সহায়।

ইঞ্জিনিয়ার জাহিদ হাসান বলেন, নাইছ আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। নিজের সীমাবদ্ধতাকে জয় করে সে যেভাবে অগ্রসর হচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তার শিক্ষা–স্বপ্ন পূরণে আমাদের সামান্য সহযোগিতা যদি কাজে লাগে, তাতেই আমরা সন্তুষ্ট।

নাইছও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই কম্পিউটারটি আমার পড়াশোনা, পরীক্ষা প্রস্তুতি ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনেক সাহায্য করবে। স্যারকে ধন্যবাদ—তিনি আমার জীবনের সবচেয়ে বড় উপকার করলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers