শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজজি ডেস্ক ১৬ নভেম্বর, ২০২৫, ২৩:২৬:২৮

129
  • ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা হওয়ার কথা। রায়কে কেন্দ্র করে রবিবার রাতজুড়ে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা। ওই ধারাবাহিকতায় বাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি বাসে আগুনও দিয়েছে তারা।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার সংবাদ শুনেছি। আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু শুনেছি একটি বাসে আগুন লেগেছে।

এর আগে, উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে ও কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর এবার মিরপুরসহ রাজধানীর আরও তিনটি স্থানে বিস্ফোরণ হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১২, গাবতলী ও বাংলামোটর এলাকায় পৃথকভাবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার। রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। 

এদিকে নাশকতাকারীদের দেখা মাত্র গুলি করার আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। সেনা-পুলিশ-র‌্যাবও আছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন