শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

কখন ঘোষণা হবে হাসিনার মামলার রায়

নিউজজি ডেস্ক ১৭ নভেম্বর, ২০২৫, ০১:২০:২১

204
  • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর রেজিস্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ দিকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কোনো অপচেষ্টাই এ রায় ঘোষণাকে বানচাল করতে পারবে না। তিনি বলেন, ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে—এমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কেউ যতই শক্তিশালী হোক, মানবতাবিরোধী অপরাধ করলে তাকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতেই হবে। “আমরা দীর্ঘ যাত্রা শেষে এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি,” বলেন চিফ প্রসিকিউটর।

দেশের জনগণের দেশপ্রেম ও ভালোবাসা এবং বিভিন্ন সরকারি সংস্থা ও বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা সামগ্রিক পরিস্থিতিতে প্রভাব ফেলবে না; সবকিছু স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।

অন্য দিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জানান, ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের অস্বচ্ছতা দেখেননি। একই সঙ্গে তিনি আসামিদের খালাসের প্রত্যাশা প্রকাশ করেন। তার ভাষায়, বিচার-প্রক্রিয়ায় আমার দেখামতে কোনো অস্বচ্ছতা আমি দেখিনি।

প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হয়েছে গত ২৩ অক্টোবর। এরপর থেকেই রায় ঘোষণার প্রস্তুতি চলছিল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন