রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

ট্রলার ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসা ৪৫ যাত্রী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ৪ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৪:৫৯

175
  • ট্রলার ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসা ৪৫ যাত্রী উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসতে থাকা ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের উদ্ধার করে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছে দেয়া হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, টেকনাফের কায়ুকখালী খাল হতে এমভি মায়ের দোয়া যাত্রীবাহী ট্রলার ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা করে।

কিন্তু নাফ নদীর শাহপরীর দ্বীপ পেরিয়ে বঙ্গোপসাগরের গোলাচর এলাকায় পৌঁছালে ট্রলারের শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে কোস্টগার্ডের উদ্ধারকারী দল। মাঝ সাগরে ভাসতে থাকা যাত্রীবাহী ট্রলারসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধার যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers