বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নিউজজি ডেস্ক ৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪০:৪২

87
  • সংগৃহীত

ঢাকা: ফরিদপুরের ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সোয়া ১২টার দিকে উপজেলার কৈডুবী রেল ক্রসিংয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নুরুন্নাহার বেগম (৫৫), তার মেয়ে রিমু বেগম (৩৫) ও ছেলে রায়হান (৩) এবং একজন অজ্ঞতনামা (৬৫) বৃদ্ধ। তারা সবাই ইজবাইকের যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রেল ক্রসিং এলাকায় ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। মরদেহগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন