বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

‘হত্যাযজ্ঞে জড়িতদের ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করা হবে’

নিউজজি ডেস্ক ৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৬:১৩

161
  • সংগৃহীত

ঢাকা: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না।’

এর আগে সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেসসচিব।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ টুর্নামেন্টে জেলার ৪ উপজেলার বিভিন্ন কলেজের ৯টি দলের ফুটবলাররা এতে অংশ নিচ্ছেন।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers