বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’

নিউজজি ডেস্ক ৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৬:৫৭

83
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী, তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোট দেয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, ইসির সাথে এসব নিয়েও কথা হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন-সুষ্ঠু নির্বাচনের জন্য এমন আশ্বাস দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। আমরা সুনির্দিষ্টভাবে প্রশাসনের কিছু তথ্য তুলে ধরেছি, এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, তারা বলেছে ব্যবস্থা নেবে।

দলের মালিকানায় কোনো ব্যাংক নেই। তারা পক্ষপাতিত্ব আছে, এমন কাউকে নিয়োগ দেবে না বলেও জানিয়েছে।

ভোট নিয়ে কোনো আশঙ্কা ফিল করছি না। তারা যে আশ্বাস দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।

তিনি আরও বলেন, তফসিল হবে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য এসেছিলাম। কমিশনের প্রতি পূর্ণ আস্থা আছে। সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলেছি। দাতাদের কাছ থেকেও সহায়তার অনুরোধ করেছি।

আশাবাদী থাকতে চাই। জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন। আমি মনে করি, ইসি জাতির অংশ-তারা শপথের ওপর থেকেই দায়িত্ব পালন করবেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন