বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৭:৫৫

79
  • অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান

সিরাজগঞ্জ: পরিবেশ ও ফসলি জমি রক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে টপসয়েল কর্তন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে আটক করা হয়।

প্রশাসন সূত্র জানা যায়,  রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকার (২২)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, সুমন মোল্লা ও ইমরান হোসেনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, “রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন