বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

এভারকেয়ারে জুবাইদা রহমান, বৈঠকে বসবেন চিকিৎসকের সাথে

নিউজজি ডেস্ক ৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:২১:১৫

89
  • ছবি : সংগৃহীত

ঢাকা: এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা জানতে এবং মেডিক্যাল বোর্ডের সাথে বৈঠকে বসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত আছেন।

উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বোর্ড। মেডিক্যাল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ পেলেই তাকে লন্ডন নেয়া হবে।

এর আগে, গত শুক্রবার লন্ডন থেকে বাংলাদেশে আসেন জুবাইদা রহমান।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন