বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

দুটি পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ধার্য্য ও আদায়

বরিশাল প্রতিনিধি: ৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩২:৪৮

107
  • দুটি পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ধার্য্য ও আদায়

বরিশাল: বরিশাল  জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে দুটি  পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ধার্য্য ও আদায় করা হয়েছে।  সোমবার দুপুরে জেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের যৌথ অভিযানের মাধ্যমে পৃথক ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ধার্য্য ও আদায় করা হয়।

জানা গেছে বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার এর কারাখানায় মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত মিষ্টি তৈরি এবং কারখানার মধ্যে শৌচাগার স্থাপনের দায়ে কর্তৃপক্ষ কে ৬০ হাজার টাকা অর্থদণ্ড ধার্য্য ও আদায় করা হয়।

এছাড়া নগরীর ০৬ নং ওয়ার্ডের নিউ সদর রোডে অবস্থিত মারুফ সুপার স্পেশাল এর কারাখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম তৈরির দায়ে কর্তৃপক্ষ কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ধার্য্য ও আদায় করা হয়। পাশাপাশি প্রায় ৮ হাজার পিছ আইসক্রিম ও মানহীন মিষ্টি ধ্বংস করা হয়।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে উল্লিখিত কারখানা দুটিতে গোপন নজরদারি অব্যাহত রেখে ক্রেতার ছদ্দবেশ ধারণ করে পণ্য ক্রয় করে। পরবর্তীতে যাচাই-বাছাই এর মাধ্যমে খাবারের নিম্ন মান ও খাবারে কাপরের রং মিশ্রণের বিষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআই এর মাধ্যমে অভিযানটি পরিচালনা করে।

এ সময় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ উপস্থিত থেকে পর্যবেক্ষণ এবং অর্থদণ্ড ধার্য্য ও আদায় করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন