বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি ৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫১:৫৮

122
  • রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগে এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। সেমিনারে এডুকেশন ইউএসএ ও রাজশাহীর আমেরিকান কর্ণারের প্রতিনিধিবৃন্দ প্রেজেন্টেশন প্রদর্শন করেন এবং আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ-সম্ভাবনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, ভিসা আবেদন প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে জানানো হয়, বর্তমানে ২০ হাজার ১৫৬ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চ-শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির দিক থেকে দ্রুত অগ্রসরমান দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯ম।

এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্ণারের প্রতিনিধিরা রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন