মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

প্রায় ২ যুগ পর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেপ্তার

হাবিব (গাবতলী) বগুড়া ৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৭:৫৮

164
  • প্রায় ২ যুগ পর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া: বগুড়ায় প্রায় ২ যুগ পর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার সময় শহরের শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার হাফিজুর রহমান (৫৫) গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান, ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলায় হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর তিনি আদালতে হাজির না হয়ে কৌশলে দীর্ঘ ২৩ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় বেতার বার্তায় জানানো হয়েছে।

এদিকে গ্রেপ্তারের পর হাফিজুর জানায়, রায় ঘোষণার পরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় বসবাস করতেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers