বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

মামলার বাদী ও এক বিচার প্রত্যাশীকে তুলে নেয়ার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি ১৩ জানুয়ারি, ২০২৬, ১৮:৩৩:০৫

109
  • মামলার বাদী ও এক বিচার প্রত্যাশীকে তুলে নেয়ার চেষ্টা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া ডাবল হত্যা মামলার বাদী বাবলু হোসেনকে আদালত থেকে বের হওয়ার পর তুলে নেয়ার চেষ্টা করা হয়েছে। এঘটনা সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়রী করা হয়েছে। একই দিনে জেলা জজ আদালত চত্বর থেকে আরেক বিচার প্রত্যাশী এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আদালত এলাকা থেকে প্রকাশ্যে এমন দু:সাহসী ঘটনায় বিচার প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানী গ্রামের মোশারফ প্রামাণিকের ছেলে বাবলু হোসেন সদর থানায় সাধারন ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, বিরোধের জেরে ২০২৩ সালের জুন মাসে বাবুল হোসেনের বাবা মোশারফ প্রামাণিক ও মেজ ভাই জামাল হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানের বিচারাধীন রয়েছে। মামলার আসামিরা কারাভোগের পর এখন জামিনে রয়েছেন। গত ১১ জানুয়ারি আদালতে মামলার বাদী বাবুল হোসেনের স্বাক্ষ্য দেয়ার জন্য দিন ধার্য্য ছিল। এ জন্য তিনি সকালে আদালতে আসেন স্বাক্ষ্য দেয়ার জন্য। কিন্তু একজন আইনজীবীর মৃত্যু কারণে স্বাক্ষ্য গ্রহন হয়নি। বেলা সাড়ে ১১টার দিকে বাবুল হোসেন আদালত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আদালতের পাশে সড়কে উঠলে আসামী ঠান্টু মোল্লা, চাঁদ মোল্লা ও রুহুল আমিন তাকে মামলা তুলে নেয়ার জন্য বলে। এক পর্যায়ে মামলার বাদীকে কিল ঘুষি মারে এবং তুলে নেয়ার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়।

মামলার বাদী বাবুল হোসেন বলেন, আসামী রুহুল আমীন উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। বিগত ১৭ বছর সে প্রভাব বিস্তার করেছে এখনও করছে। আসামিদের ভয়ে আমি বাড়ি যেতে পারি না। অধিকাংশ সাক্ষী ভয়ে গ্রামের বাইরে থাকেন। আমি মামলার বাদী ও সাক্ষীরা আতঙ্কের মধ্যে রয়েছি।

অপর দিকে সকাল সাড়ে ১০টার দিকে ধারণকৃত ভিডিওতে দেখা যায় আদালত চত্বরে উপস্থিত  বিচারপ্রার্থী এক ব্যক্তিকে তাঁর প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক তুলে নেওয়ার চেষ্টা করছে। এ সময় আদালতে কাজে আসা অন্য ব্যক্তিরা ও স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি প্রতিহত করেন। এক পর্যায়ে সুযোগ পেয়ে ওই বিচারপ্রার্থী দৌড়ে আদালত চত্বর ত্যাগ করে পালিয়ে যান।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, ঘটনাটি শুনেছি। এ ধরনের ঘটনা দুঃখ জনক। আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। বিষয়টি আইন শৃঙ্খলা মিটিং এ বলেছি।

কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানি বলেন, আদালত এরিয়ার বাইরে কোর্ট পুলিশের কোন কাজ নেই। বিচারকদের নিরাপত্তা এবং আসামীদের আদালতে আনা নেওয়া কোর্ট পুলিশের দায়িত্ব। দুটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। উর্ধ্বতন কর্তপক্ষ ভিডিও দেখেছেন। সদর থানা পুলিশ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers