বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

পাসপোর্টের মানে বাংলাদেশের হালকা উন্নতি

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি, ২০২৬, ০০:০১:১৯

131
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বে পাসপোর্টের মানের সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৫তম। আগের বছর ২০২৫ সালে এই অবস্থান ছিল ১০০তম। ফলে ২০২৬ সালে লাল-সবুজ পাসপোর্টের মানে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মানের ভিত্তিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স এ তালিকা প্রকাশ করে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।

তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

এই তালিকার নাইজার ও আলজেরিয়ার সঙ্গে ৮০ নম্বরে অবস্থান করছে ভারত। আর বাংলাদেশেরও তিন নম্বর পর অর্থাৎ ৯৮ নম্বরে অবস্থান পাকিস্তানের। নেপালের অবস্থান পাকিস্তানের ওপরে আর বাংলাদেশের এক ধাপ নিচে। অর্থাৎ তাদের অবস্থান ৯৬-তে। পাকিস্তানের পরে অবস্থান ইরাক আর সিরিয়ার পাসপোর্টের। তালিকার সবশেষে ১০১ এ অবস্থান আফগানিস্তানের।

এই সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশ। এর এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে।

দুই নম্বরে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকদের ১৮৮ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে।

ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তিন নম্বরে রয়েছে। তারা হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়া প্রবেশাধিকার পায়।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। আর তালিকার ৫ নম্বরে আরও চার দেশের সঙ্গে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে তাদের ডাটায় । প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটি তার ধরনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত।

 

 

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন