বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

‘প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হতে হবে’

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:০০:০১

118
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ ঢাকা বিমানবন্দরে নামার পর স্ত্রীসহ ছিলেন তিনি। এ সময় এক তরুণ তার স্ত্রীর সাথে এগিয়ে এসে বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে-জাস্টিস ফর হাদি!

পোস্টে মির্জা ফখরুল আরো লেখেন, গণতন্ত্রের পক্ষে থাকা ও নির্বাচন নিয়ে উৎসাহ নিয়ে প্রচারণায় যুক্ত এক তরুণকে এভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। হাদি, মুছাব্বির ও সাম্য প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হতে হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন