বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

এনসিপির নির্বাচনি ইশতেহার উপ-কমিটি গঠন

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি, ২০২৬, ১৩:২৯:০৯

119
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার বিষয়ক উপ-কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন এহতেশাম হক। সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে।

এছাড়াও উপ-কমিটির সদস্যরা হলেন- জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম ও তুহিন মাহমুদ।

এনসিপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন