বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

অধ্যাদেশ জারির দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৯:১২

108
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন বাংলা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ব্লক করে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’ এবং ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’।

এর আগে, মঙ্গলবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ এর পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।

আন্দোলনকারীরা জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন