বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ , ১ রমজান ১৪৪৭

দেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় এক বিএনপি নেতা নিহত

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি, ২০২৬, ১৭:৫৮:৪৮

124
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে ট্রাকচাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন। পাশাপাশি তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নজরুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের দিকে দিকে যাচ্ছিলেন। তারামন বিবি মোড় এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন