বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

আশুলিয়ায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভার প্রতিনিধি ১৪ জানুয়ারি, ২০২৬, ২৩:৫৮:০৪

206
  • ছবি: নিউজজি২৪

সাভার: আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মুন্সিগঞ্জ জেলার সদর থানার রাজারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি (৩২) ও ঢাকার ডিএমপি'র চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. অপু (২৮)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। আসামি আনোয়ার হোসেন জনি ৪টি এবং অপু ১০টি মামলার আসামি। বুধবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/এসডি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন