বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

‘অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে’

নিউজজি ডেস্ক ১৯ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৯:০৬

91
  • ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই, ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। এ ধরনের সংস্কার যেকোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন।

তিনি আরও বলেন, এখনতো আর রাজনৈতিক চাপ নেই, টাকা দিয়ে কোন বিশেষ দলও আসতে পারবে না এবং পেশি শক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। তাহলে ভোট কেনো হবে না। সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো লোক আসুক। কথায় না, যিনি কাজে প্রমাণ দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন