বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৭:৩৬

105
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে যশোর জেলা বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই নবীন বরণ, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের বিএনপি'র এমপি পদপ্রার্থী গণমানুষের নেতা, বাঘারপাড়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাঘারপাড়া পরিষদের সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঘারপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলার বিএনপি'র  সদস্য, ও নারিকেলবাড়িয়া  ইউনিয়ন বিএনপির সভাপতি, লস্কর মো: নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কহিনুর আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,  নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ  বিদ্যালয়।  এছাড়া আরো উপস্থিত ছিলেন-বাঘারপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ ও নারিকেল বাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers