বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

‘হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না’

নিউজজি ডেস্ক ১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৫২:০৩

109
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ উসমান হাদির হত্যাকারীদের বিচারকাজে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পরপরই বিচারকাজ শুরু হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর একটায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে মতবিনিময় সভায় এক ভোটারের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে। যারা হাদি হত্যা মামলার বাদী, তারা এ তদন্ত প্রতিবেদনের বিপক্ষে নারাজি পিটিশন দিয়েছেন। তারা তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না। আদালত তো তাদের অসন্তুষ্ট করে তদন্ত রিপোর্ট নিতে না পারেন না। তারা নারাজি পিটিশন দেয়ার কারণে পুলিশের আরেকটি সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছেন আদালত।

আসিফ নজরুল আরও বলেন, যে মুহূর্তে চার্জশিট গৃহীত হবে, তখন বিচারকার্য শুরু হবে। বিচারকাজে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন