বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫:১১

231
  • ছবি : নিউজজি

দিনাজপুর: 'অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে মাসিক চাঁদা নেয়ার অভিযোগ' শীর্ষক গত ১২ জানুয়ারি নিউজজি২৪ডটকমে এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুরের পার্বতীপুর ফুলবাড়ী সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম।

প্রতিবাদ পত্রে তিনি জানিয়েছেন, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে তিনি নিয়মিত মাসিক চাঁদা নেয়ার পাশাপাশি নানা অনিয়মে যুক্ত। তিনি এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন তিনি। এই সংবাদে তিনি মর্মাহত। কারণ সংবাদে তথ্যগত ত্রুটি রয়েছে। তিনি অবাধ তথ্য প্রবাহ ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতাকে সমর্থন করেন। তাই কোনো ভুল তথ্য ও ভুল বোঝাবোঝি না রাখতে দৃঢ় অবস্থানে থাকতে চান। সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন এই কর্মকর্তা।

এই অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য নিউজজি২৪ডটকম দুঃখিত।

 

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন