বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

সিলেটে জনসভা মঞ্চে তারেক রহমান

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯:২৪

102
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার মঞ্চে উঠেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চে ওঠেন।

এ সময় মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।

মঞ্চে ওঠার সময় তিনি হাত তুলে সবাইকে অভিভাবদন জানান। এ সময় হাজার হাজার নেতাকর্মীও তাকে হাত তুলে স্বাগত জানান।

জনসভা মঞ্চে ওঠার আগে বৃহস্পতিবার সকালে হোটেল গ্র্যান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান।

এর আগে, এদিকে সকাল ১০টা ৫০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়েছে। শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।

জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন