বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

রাঙামাটির থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি ২২ জানুয়ারি, ২০২৬, ১৩:০৮:২৩

155
  • ছবি : সংগৃহীত

রাঙামাটি: সৌদিয়া পরিবহন ও রাঙামাটি বাস মালিক সমিতির দ্বদ্বে রাঙামাটির সাথে সারাদেশের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে সমিতি। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, সৌদিয়া পরিবহন সার্ভিস তাদের ২টি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও মালিক সমিতিতে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলে বুধবার সমিতি সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনো ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

এদিকে, হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কীভাবে দ্রুত সমাধান করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।

উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন