শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

নিউজজি ডেস্ক ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩:১৮

111
  • ছবি : সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলেও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায়, ভারতে নয়। তবে কেন এমন সিদ্ধান্ত? এনিয়ে আলোচনা ভারতীয় গণমাধ্যমেও।

বাংলাদেশকে শুরু থেকে সমর্থন দিয়ে আসলেও ম্যাচ বর্জনের কারণ নিয়ে পাকিস্তান এতদিন খোলাখুলি কিছু বলেনি। অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কারভাবে জানালেন, বাংলাদেশের পাশে দাঁড়াতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers