বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

‘স্লোগানের রাজনীতি শেষ, আমরা কাজ করতে চাই’

নিউজজি ডেস্ক ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮:৩৩

74
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা স্লোগান দেন, কিন্তু বুঝতে হবে স্লোগানের রাজনীতি শেষ। আমরা কাজের রাজনীতি করতে চাই।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ফারাবাড়িতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ করতে চাই। যেনো আমাদের ছেলে-মেয়েরা বাড়িতে বসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করতে পারে। মেয়েদের নার্সিং ট্রেনিং করাতে চাই।

তিনি আরও বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত সবজির সঠিক মূল্য পান সেদিকে নজর দিতে চাই। সেজন্য আমরা এখানে স্পেশালাইসড কোল্ড স্টোরেজ করতে চাই।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন