বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

নিউজজি ডেস্ক ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৪:০৪

93
  • গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের ছয় কোটি একত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করার তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।ঢাকায় কর্মরত থাকাকালীন ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’র মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ প্রকল্পে অনুমোদন ছাড়াই একটি প্যাকেজকে ৮টি প্যাকেজে বিভাজন করে ছয় কোটি একত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা খরচ করেছেন। তবে উল্লেখিত ৮টি প্যাকেজের টাকা ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে দেয়া হলেও এর বিপরীতে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।’

তদন্তে দেখা যায়, বিভাজিত আটটি প্যাকেজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে যে বিল পরিশোধ করা হয়েছে, তার বিপরীতে বাস্তবে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্পের ডব্লিউ-১ প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয় এবং কাজ না করেই বিল পরিশোধ করা হয়।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন