বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

মিরপুরে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ

নিউজজি ডেস্ক ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০১:৫৯

105
  • বিহারি ক্যাম্প। ছবি: ইন্টারনেট।

ঢাকা: বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্লবীর মিরপুর-১১ ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন, মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ছেলে মিনহাজ (৪) ও ছোট ছেলে আসাদ (২)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers