শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

বিএনপি এক কোটি লোকের কর্মসংস্থান করবে

নিউজজি ডেস্ক ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৩:৪২

95
  • বিএনপি এক কোটি লোকের কর্মসংস্থান করবে

ঢাকা: সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে পীরজঙ্গি মাজার সড়কে এক জনসভায় বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

এই আসনের প্রার্থী মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তারেক রহমান, ‘এই এলাকায় (ঢাকা-৮ আসন) তরুণ-যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, এই সমস্যা শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এরজন্য বিএনপি এই ব্যাপারে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।’

তিনি বলেন, ‘আমরা দেশে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমন্ত্রণ জানাব, দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন বেকার সমস্যার সমাধান করব। একইভাবে ঢাকা-৮ আসনসহ যত জেলা আছে, সর্বত্র ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করব, সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে ধীরে ধীরে গড়ে তুলব। যার ফলে তারা দেশেই নিজেদের কর্মসংস্থান তৈরি করে নেমে পারবে, নিজেদের বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে।

একইসঙ্গে তারা বিদেশেও যেতে পারবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাওয়ার আগে অর্থ সংকটের কারণে নিজেদের বাপ-দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে আমাদের তরুণরা, যুবকরা যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না। তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেবো। যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে পরিশোধ করবে। কিন্তু বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।’

তারেক রহমান প্রতিশ্রুতি দেন,  বিএনপি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনে খেলা মাঠ নির্মাণ, কবরস্থানের জন্য জায়গা প্রদান, জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সারাদেশের জনগণ ভোট দেয়ার অপেক্ষায় আছে। ১৭ বছর উত্তপ্ত রাজপথে হেঁটে, নির্যাতিত হয়ে, গুম-খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি। আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীকে পাস করানোর জন্য চিন্তাভাবনা করছে। এরমধ্যে ঢাকায় কয়েকটি সিট ও বাংলাদেশে কয়েকটি সিট জোরজবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ছিনতাই করার চেষ্টা করবে। আমরা ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি, বহু রক্ত ঝরিয়েছি। আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেবো, পোলিং সেন্টার পাহারা দেব। ওই পোলিং সেন্টারে যদি কেউ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চায়, সরকারি কর্মকর্তা হোক, বেসরকারি কর্মকর্তা হোক কাউকে কিছু করার সুযোগ দেওয়া হবে না। অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন এদেশে একটা হানাহানি হোক। আমরা এর কোনো সুযোগ আমরা দেব না।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন