শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

নবীনগরে ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৪:২৮

68
  • নবীনগরে ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট ভাইয়ের রডের আঘাতে ইসমাইল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল সাতঘরহাটির মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আলকাছ পলাতক রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলে, দুই ছেলে প্রবাসে থাকেন, আলকাছ ও ইসমাইল বাড়িতে থাকেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে ইসমাইল পাশের একটি মসজিদের দেয়াল রং করছিলেন, সেই সময় পূর্ব শত্রুতার জেরে ছোট ভাই আলকাছ পিছন দিক থেকে বড় ভাই ইসমাইলকে রড দিয়ে আঘাত করলে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন