রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

দেশ

টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজার প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫২:৫৩

84
  • টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে  কোস্ট গার্ড এবং মৎস্য অধিদপ্তর-এর সমন্বয়ে টেকনাফ থানাধীন লামার বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকার তিনটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড-এর পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত বলেন, “অবৈধ কারেন্ট জাল ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জাল ব্যবহারের ফলে ডিমওয়ালা মাছ ও ছোট মাছ নির্বিচারে ধ্বংস হয়, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও জেলেদের ভবিষ্যৎ জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers